খুলনার খালিশপুর থানাধীন জোড়াগেট বাজার চত্ত্বরে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার ২১ মে বেলা ১১ টায় স্থাপিত কোরবানির পশুর হাট এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)।
অতিঃ পুলিশ কমিশনার বলেন, কোরবানির পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো হাট এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা ২৪ ঘণ্টা মনিটরিং করবে খুলনা মেট্রোপলিটন পুলিশ।
চুরি,ছিনতাই,হয়রানি ও প্রতারণা এড়াতে হাট এলাকায় অতিরিক্ত সংখ্যক পুলিশ ডিউটিতে মোতায়েন করা হয়েছে। এছাড়াও যেকোনো প্রয়োজনে সরাসরি পুলিশকে জানানো অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ যোগাযোগ করার পরামর্শ প্রদান, বিশেষ করে অনালাইনে গরু ক্রয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সর্তক থাকার আহ্বান জানান ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রেজাউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব সুদর্শন কুমার রায়-সহ খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।