উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস ঝিনাইদহ সদর এর আয়োজনে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ৯ টায় ঝিনাইদহ উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্ভোধন করেন তারেক হাসান, উপজেলা নির্বাহী অফিসার, ঝিনাইদহ সদর।
সভাপতিত্ব করেন মোহাঃ কামরুল বাশার উমর ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (চ.দা.), ঝিনাইদহ সদর। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা জিএম কামাল, খালেকুজ্জামান, ফারহানা শবনম, শিক্ষক আব্দুর রশিদ, আবু দাউদ, আবু মাসুদ, শাহিনা আফরোজ প্রমুখ।
ক্রীড়া, সাংস্কৃতিক, নৃত্য, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পদক তুলে দেওয়া হয়।