জনবান্ধব অটোমেডেট ভুমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভুমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যে রৌমারী উপজেলায় ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) উপজেলা ভূমি অফিস চত্বরে এই সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি রাফিউর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, সার্ভেয়ার তানভীর আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা মোকছেদ আলী, জালাল উদ্দিন ইসলামী ফাউন্ডেশন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুর ইসলাম, নাজির তোফায়েল হোসেন, সকল ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা ভুমি সেবা মেলার সমাপনী উপলক্ষে সকাল ১০ টায় ভুমি বিষয়ক প্রতিযোগীতায় রৌমারী সিজি জামানা সরকারি উচ্চ বিদ্যালয়, রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসাসহ কয়েকটি বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীদের অংশ গ্রহনে কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। কুইজে ভুমি সেবা বিষয়ে পরীক্ষা নেয়া হয়।
কুইজ প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অধিকার করেন, রৌমারী কেরামতিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, রিয়া মনি, সাজ্জাদুল ইসলাম ও ফাতেমা খাতুন।