ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। অনলাইন টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ যাত্রীদের। ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। অনলাইন টিকিট নিয়ে ভোগান্তির অভিযোগ যাত্রীদের।আজ শনিবার সকালে কমলাপুর থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে সবকয়টি ট্রেন।
তবে যাত্রীদের অভিযোগ, অনলাইনে টিকেট না পেয়ে, বাড়তি টাকায় কিনতে হয়েছে টিকেট।এদিকে ঈদ যাত্রায় ভোগান্তি এড়াতে গত ১৩ মে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ পাওয়া যাচ্ছে ২ জুনের ফিরতি যাত্রার টিকিট।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ পরিকল্পনা অনুযায়ী ৩১ মে এর যাত্রার টিকিট বিক্রি হয়েছে ২১ মে। ১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে। আগামী ৩ জুনের টিকিট বিক্রি করা হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে।এক যাত্রী বলেন, ঈদে বাড়ি ফিরছি এ জন্য অনেক ভালো লাগছে। যাত্রা এখনও স্বস্তির মনে হচ্ছে।
আরেক নারী যাত্রী বলেন, অনলাইনে ঢোকার আগেই ট্রেনের টিকিট শেষ যায়, পাওয়া যায় না। অনেক কষ্ট হয়েছে টিকিট ম্যানেজ করতে।
আরেক যাত্রী বলেন, কষ্ট হলেও পরিবারের সাথে ঈদ কাটানো আনন্দের। এ ছাড়া অনলাইনে টিকিট মূহুতেই শেষ হয়ে যায় বলে জানিয়েছেন একাধিক যাত্রী। এর ফলে তাদের টিকিট সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে।