ঝিনাইদহে এনসিপি মূখ্য সংগঠক নাসির উদ্দিন পাটওয়ারী সহ নেতা-কর্মীদের উপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৮ জনের নাম উল্লেখ করা সহ অজ্ঞাতনামা ১১৫ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা নং ৪২, জে আর ২২৪। ২২ মে রাত ৯.১৫ মিনিটে মামলাটি দায়ের করেন দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম। মামলার আসামীরা হলো ইবি ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি সমিনুজ্জামান, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক হাদু সহ ৮ জনকে এজাহারে উল্লেখ করা হয়। উল্লেখ্য গত শুক্রবার জুম্মার নামাজ পর হামলাকে কেন্দ্র করে এ মামলা রজু করা হয়। এ মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন জেলা ছাত্রদল।