পবিত্র ঈদুল আজহার বাকি আর কদিন। কোরবানি পশু জবাই ও মাংস প্রস্তুত করার জন্য দা, বটি, ছুটি, চাপাতি, ডাঁসা সহ দেশীয় অস্ত্র তৈরী ও পুরাতন যন্ত্রপাতি ঘষামাজার কাজ সেরে নিচ্ছেন সবাই, কাজ বেড়েছে ঝিনাইদহের কামার শিল্পের শ্রমিকদের আয় রোজগারও বেড়েছে। লোহাকে পুড়িয়ে লাল টকটকে করে তৈরী করা হচ্ছে দেশীয় অস্ত্র।

এ সময় টুং টাং শব্দে মুখরিত হয়ে উঠছে কামারপাড়া। ঝিনাইদহের নতুন হাটখোলার শিবপদ কর্মকার ৫০ বছর এ শিল্পের সাথে জড়িত তার সাথে কথা বলে জানা গেছে, সারা বছর এ কাজ করে থাকেন। কোরবানির ঈদ আসলে কাজের চাপ বেড়ে যায়। মাঝে মাঝে বিদ্যুৎ না থাকলে কাজ করতে অনেক কষ্ট হয়।

পুরাতন অস্ত্র ঘষা মাঝা করতে ১০০ টাকা, কটি নতুন তৈরী করতে ১৫০০ টাকা নেওয়া হয়। নতুন কাজের অনেক অর্ডার আসছে। ঈদের পরে কাজের ব্যস্ততা কমে যাবে।