গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামকে মিথ্যে হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চাঁদাবাজি, এছাড়াও এঘটনায় মারধর, প্রাণনাশের হুমকি অব্যাহত থাকায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।
অভিযোগে জানাযায় উপজেলার লাটশালা এলাকার মোঃ হোসেন আলী (৫০), মোছাঃ মরজিনা বেগম (৪০)সহ কয়েকজন পূর্ব শত্রুতারকে কেন্দ্র করে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম ও তার পরিবারকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। গত ১০ মে ২০২৩ তারিখে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার বাড়িতে গিয়ে অশালীন আচরণ করে এবং তার স্ত্রীকে মারধর করে
অভিযোগকারী রফিকুল ইসলাম আরও জানান, অভিযুক্তরা স্থানীয় প্রভাব খাটিয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে হত্যা, রাজনৈতিক ও মাদক সংক্রান্ত মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর ভয় দেখিয়ে প্রথমে ১৫ লাখ টাকা এবং পরে সালিশ বৈঠকের মাধ্যমে ৫ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও আইনগত সুরক্ষা কামনা করেছেন।
এদিকে স্থানীয়দের ভাষ্যমতে, অভিযোগে যেসব বিষয় উঠে এসেছে তা অত্যন্ত গুরুতর এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সচেতন মহলের মতে, সময়মতো ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জের কাছে দায়েরকৃত লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী রফিকুল ইসলাম।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হোসেন আলী ও মরজিনা বেগমের বক্তব্য জানা সম্ভব হয়নি।