পশু হাট ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এতে সভাপতিত্ব করেন।
২৩ মে সকাল ১০ টায় পুলিশ সুপারের কার্যালয়, মাগুরা-এর সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত সভায় জেলার আসন্ন পশু হাট ব্যবস্থাপনা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত পশু হাট ইজারাদার ও ব্যাংক কর্মকর্তাগণ তাদের মতামত তুলে ধরেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
এসময় পুলিশ সুপার, মাগুরা মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা মহোদয় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আসন্ন পশু হাটকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি স্বচ্ছ ও নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিতকরণে ব্যাংক কর্মকর্তাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় মাগুরা জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে বলে উল্লেখ করেন।
মাগুরা জেলা পুলিশ সর্বদা জনগণের জানমাল রক্ষায় এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান।