গাইাবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ২নংওয়ার্ড হাতিয়া,ও রামজীবন ইউনিয়নের কাশদহ, কে,কৈ কাশদহও উত্তর মরুয়াদহের উপর দিয়ে প্রবল কাল বৈশাখী ঝড় বয়ে যায়।গত শনিবার রাত আনু ৯টা৪০ মিনিট হতে ১০টা পর্যন্ত এই কালবৈশাখীর ছোবলে, ধোপাডাঙ্গা ও রামজীবনের প্রায় ২৫টি পরিবারের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে তাদের মাথা গোজার ঠাঁই পর্যন্ত নেই।

এছাড়াও বাড়ি-ঘরের আংশিক ক্ষতি -গাছ-পালা ও কিছু সব্জি ক্ষেত সহ প্রায় ৩ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সবক্ষতিগ্রস্হ্যদের খোঁজ খবর নিতে এলাকায় ছুটে যান ৭নং রামজীবন ইউপি চেয়ারম্যান মোঃশামসুল হুদা তিনি নিজে প্রতিটি বাড়ি, বাড়ি গিয়ে ক্ষতির পরিমান তালিকা ভুক্ত করেন।

অপর দিকে ধোপাডাঙ্গা ইউনিয়নের হাতিয়া মৌজায় মৃত্যু রুহুল আমিন, আমীর হামজা, আঃ মোন্নাফ, আঃগনি সহ প্রায় ১০টি পরিবারের ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে তাদের মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত নেই তাদের খোঁজ খবর নিতে চেয়ারম্যান কিংবা মেম্বার কেহই যাননি।

আমাদের প্রতিনিধি একেএম শামছুল হক এলাকা ঘুরে যাদের মধ্যে মাথা গোঁজার ঠাঁই নেই এমন পরিবারের প্রধানদের হাতিয়া মৌজার, মোছাঃ মরিয়ম বেগম, স্বামী মৃত্যু রুহুল আমিন, মোছা: রেখা বেগম, স্বামী মৃত্যু আমীর হামজা, আঃগনি, আঃ মোন্নাফ, পূর্ব হাতিয়ার, জগদিস, রনজিত, সহ ১২ জন, রামজীবন ইউনিয়নের কাশদহ ওকে কৈ কাশদহ গ্রামের, ওয়াজ উদ্দিন, মকবুল, রেজাউল, মোজাফফর, সুফিয়া, বিনদ, মোজাফফর, আলেমন মুন্সি, কবির হোসেন, আঃ মজিদ, মিলন, আশরাফুল, রেজাউল, তৈয়ব আলী, আঃ কাশেম।

এছাড়াও ২শতাধিক পরিবারের ক্ষতি সাধন হয়েছে। পবিত্র ঈদুল আজহার পূর্বে এই ধরণের ক্ষতি ঈদুল আজহার আনন্দ ম্লান হবে।এসকল পরিবারের পাশে প্রশাসনের আর্থিক সহায়তা একান্তই কাম্য।