সুন্দরগঞ্জ উপজেলা সরকারি খাদ্যগুদামে কৃষক অ্যাপের মাধ্যমে কৃষক নির্বাচনের জন্য আবেদন কৃতদের মধ্যে সুবিধা ভূগি নির্বাচনে লটারি অনুষ্ঠিত, ২৪মে, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শ্রী স্বপন কুমার দ্যে’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃবাবুল আহমেদ। উল্লেখ্য যে উপজেলার ধান সংগ্রহের লক্ষ মাত্রা ১৯লক্ষ৬৫ হাজার মেট্রিকটন,জনপ্রতি ১মেট্রিক টন হারে১৯শ৬৫জন কৃষক ধান সংগ্রহ অভিযানে অংশ নিতে পারবেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস সুত্রে জানা গেছে, এবারে কৃষক অ্যাপের মাধ্যমে ২৭শ কৃষক তাদের নিজ নিজ আইডি দিয়ে অনলাইনে আবেদন করেছেন।