পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও থানা পুলিশ সমন্বিত কার্যক্রম গ্রহণ করেছেন।

ইতোমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন কেন্দ্রগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে, যাতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকা সত্ত্বেও যাত্রীসাধারণ স্বাচ্ছন্দ্যে যাতায়াত ও নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে নগরীতে পুলিশ, বিআরটিএ, মালিক ও শ্রমিক সমিতির সমন্বয়ে বিশেষ মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং যাত্রী হয়রানি।

অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়ম রোধে বাস টার্মিনালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে-আর এসব কার্যক্রমের অংশ হিসেবে আজ সোমবার ২৪ মে বিকাল ০৪ টায় খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ যানবাহন কেন্দ্র সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

পরিদর্শনকালে কমিশনার মহোদয় বিআরটিএ’র নির্ধারিত ভাড়া তালিকা অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে কিনা, তা সরেজমিনে পর্যবেক্ষণ এবং যাত্রীদের সঙ্গে কথা বলে যাচাই করতঃ তিনি যাত্রীদের নির্ধারিত ভাড়া প্রদান, টিকিট সংরক্ষণ এবং কোনো অনিয়ম দেখলে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ এবং ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার) ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম: ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোঃ রেজাউর রহমান-সহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এবং খুলনাস্থ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকগণ।