ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আযহার নামাজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭ ঘটিকায় অনুষ্ঠিত হবে। প্রধান জামাতের ইমামতি করবেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ সাইদুর রহমান।
জামায়াতে জেলা আমির ও ঝিনাইদহ ২ আসনের এমপি আলী আযম মোঃ আবু বকর, ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইতিমধ্যে মাঠে পরিস্কার পরিচ্ছন্নতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে আবহাওয়া অনুকুলে না থাকলে এই নামাজ পুরাতন ডিসি কোর্ট মসজিদ ও কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে মর্মে জানা যায়।