রাজধানীর কারওয়ান বাজারের দীর্ঘদিনের পুরাতন কাব্যকস সুপার মার্কেটের ব্যবসায়ী ও উক্ত মার্কেট বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ এর বিরুদ্ধে এক শ্রেনীর লোক সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন চাঁদাবাজদের সাথে তাকে জড়িয়ে চাঁদাবাজ আখ্যা দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করার অভিযোগ করেন।

গতকাল শনিবার ২৩ তারিখ সকাল ১১ টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে বিভিন্ন মিথ্যা মামলা সহ অপপ্রচার চালানোর প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে কারওয়ান বাজার কাব্যকস সুপার মার্কেটের ব্যবসায়ী ও উক্ত মার্কেট বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ এসব অভিযোগ করেন।

তিনি সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করে বলেন, এক শ্রেনীর লোক আমার বিরুদ্ধে গত ২০/০৪/২০২৬ ইং তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম (ইউটিউব) থেকে একটি অখ্যাত চ্যানেল থেকে বিভিন্ন চাঁদাবাজদের সাথে আমাকে চাঁদাবাজ আখ্যা দিয়া মিথ্যা সংবাদ প্রচার করে, এছাড়া গত ২০/০৫/২০২৬ ইং তারিখে দৈনিক যুগান্তর পত্রিকায় “প্রভাবশালীদের চাঁদার হাট কাওরান বাজার” শিরোনামে ‘আমার নাম যুক্ত করে সংবাদ প্রচার করে। ১৮/০৬/২০২৫ ইং তারিখে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় আমাকে মিথ্যা ভাবে ৪৯ নাম্বার আসামী দেখানো হয়, যা আমি পরবর্তী সময় জানতে পারি এবং আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি বলেন, দীর্ঘ অনেক বছর যাবৎ কারওয়ান বাজার কাব্যকস সুপার মার্কেটে সুনামের সহিত ব্যাবসা পরিচালনা করে আসছি এবং উক্ত মার্কেটের একজন নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দ্বায়ীত্ব পালন করে আসছি।

এসময়ে সরকারের সংশ্লিষ্ট সকলের কাছে এই ভয়াবহ পরিস্থিতিতে তার জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি সহ এধরনের মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনআনুক সুষ্ঠ নিরপেক্ষ তদন্তের দাবি জানান।