নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাদ্রাসার অসহায় ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে উৎজীবিত হয়ে। সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশে এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ এর অনুপ্রেরণায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।

রবিবার (২৪ মে) বিকালে ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের আল জামিয়াতুল উলুম মোহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির সার্বিক আয়োজন ও বাস্তবায়ন করেন পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রদলের উদীয়মান ছাত্রনেতা সায়েম হোসেন সায়েমন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জায়নামাজ, টুপি ও তসবিহ উপহার দেওয়া হয়।

বিতরণকালে ছাত্রনেতা সায়েম হোসেন সায়েমন বলেন, দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর পক্ষে এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ এর দিকনির্দেশনায় আমরা সবসময় তৃণমূলের সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো। ঈদের আনন্দ যেন এই কোমলমতি শিশুরাও সমানভাবে উপভোগ করতে পারে, সেই লক্ষ্যেই পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আগামীতেও সাধারণ মানুষের কল্যাণে আমাদের এ ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে।

পরে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত এবং ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ও ছাত্রনেতা আশরাফুল আলম আশরাফ এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, দেশ ও জাতীর মঙ্গল কল্পে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।