সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা পনে ৭ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চরিয়া র‌্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এখনো নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
‎
‎সলঙ্গা থানার ওসি মো. আসলাম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, সলঙ্গা থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে চড়িয়া র‌্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী যাত্রী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হয়। প্রাথমিক ভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মরদেহ হাটিকুমরুল হাইওয়ে থানা রাখা হয়েছে। দূর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
‎
‎
‎