মাগুরায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর (৪৫)তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। শনিবার এ উপলক্ষে, মাগুরা জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন ও দোয়া অনুষ্ঠিত হয়।

ভোর ৬.০০মিনিটে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলী আহম্মদ, জেলা বিএনপির সদস্য সচিব মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোযার হোসেন খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান ফারুক, আলমগীর হোসেন, বিএনপি নেতা কুতুব উদ্দিন, জেলা মহিলা দলের সম্পাদিকা এড,ফারহানা পারভীন বিউটি জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা যুবদলের সহ সভাপতি আমিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, হাসানুর রহমান হাসু, মারুফ হোসেন, ছাত্রদলের শফিকুল ইসলামসহ নেতাকর্মীরা।

দিবসটি পালন উপলক্ষে ব্যাপক কর্মসুচি গ্রহন করা হয়। সকাল ১০ টায় নোমান ময়দান অডিটরিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক আখতার হোসেন, আলমগীর হেসেন, আমিনুর রহমান খান পিকুল, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা যুবদলের সভাপতি এড, ওয়াসিকুর রহমান কল্লোল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্য সচিব আবদুর রহিম, হাসানুর রহমান হাসু জেলা ছাত্রদলের মাহমুদুর রহমান তিতাস। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক আলী আহাম্মদ, এছাড়া বিএনপির অংগ সংগঠনের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।