শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে যশোরে ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফ হোসেন, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, ওয়ার্ড বিএনপির কোষাধাক্ষ ইরমাক আব্বি আসাদসহ ৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক অবদান, দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।