কুড়িগ্রামের উলিপুরে ঐতিহ্যবাহি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রবিবার (৩১ মে ) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, উলিপুর কাচারী চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে সংগঠনের স্থায়ী পরিষদের কর্মকর্তাগন ।
বৃক্ষ রোপনের মাধ্যমেই ফ্রেন্ডস ফেয়ারের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে ৩৩ বছর আগে। ফ্রেন্ডস ফেয়ার জন্মলগ্ন থেকেই উলিপুর বাসিকে একটানা ৩৩ বছর নিরিবিচ্ছিন্ন উপজেলা লেবেলে বই মেলা উপহার দিয়েছে। আগামীর পথ আরো সুদৃঢ় করতে করনীয় নিয়ে উলিপুর কাচারী পাড়ার নিজস্ব কার্যালয়ে বিকাল সাড়ে ৪ টায় মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করে সংগঠনের কর্ণধাররা।
এ সময় ফ্রেন্ডস ফেরার এর আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সুচনা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সদস্য টিভি নাট্যকার জাহিদুল ইসলাম জাহিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আবু হেনা মোস্তফা, পঞ্চানন রায়, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম আনসারী, উম্মে হাবিবা পলি, ফিরোজ আলম মন্ডলসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। সন্ধার আয়োজনে ছিল মোমবাতি প্রজ্জ্বলন ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ।