শারীরিক প্রতিবন্ধি মোঃ রাঙ্গা মিয়া । জমি- জমা সংক্রান্ত মামলায় রায় পেলেও দীর্ঘ ১ বছরেও জমির জবর দখল ছেড়ে দেয়নি প্রতিপক্ষ। উপরান্ত বাড়ীতে যাতাযাতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে প্রাননাশসহ নানা ধরনের হুমকি- ধামকি দিচ্ছে।

তাঁদের ভয়ে স্বাভাবিক চলা ফেরা করতে না পারায় একপ্রকারের বন্দি দিন কাটাচ্ছেন বলে জানান প্রতিবন্ধি রাঙ্গা মিয়া। এ ঘটনা পীরগঞ্জ পৌরসভাধীন উজিরপুর গ্রামের। ওই গ্রামের মৃত- আছের উদ্দীনের ছেলে সে।

বাধ্য হয়ে আইনী নিরাপত্তার জন্য ২রা জুন প্রতিবন্ধি রাঙ্গা মিয়া বাদী হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত পীরগঞ্জ রংপুর-এ ১০৭/ ১১৭ ( সি) ধারা মতে ১১ জনকে প্রতিপক্ষ করে মামলা দায়ের করেছেন।

রাঙ্গা মিয়া বলেন, তাঁর ২ জন মেয়ে আছে। ছেলে সন্তান নাথাকায় প্রতিপক্ষরা তার জায়গা জমি জবর দখল করাসহ বসতাবড়ী থেকে বিতাড়িত করতে জোর পূর্বক বাড়ীতে গরুর ঘর,গোবর ও গোচেনা থাকা ঘরের সাথে করে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করেছে।

গত ২০২১ সালের তার প্রাপ্য জমির অংশের জন্য পীরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে বাটোয়ারা মোকদ্দমা করেন তিনি। যার নম্বর ১৪৮/২১ এবং গত বছরের ১৭ জুন মোকদ্দমাটির রায় হয়। ২৪ জুন / ২০২৫ তারিখে ডিক্রীর আদেশ হলে রংপুরের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

তাঁর আবেদন প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে পীরগঞ্জ ভূমি কমিশনার সরেজমিন তদন্ত করেন। এরপর প্রতিপক্ষের লোকজন জোট বদ্ধ হয়ে তাঁর থাকা ঘরের জ্বানালার সাথেই গোবরের পালা , পাক ঘরের বারান্দার সাথে গর্ত করে গো চেনা রাখেন।

এ ঘটনার প্রতিবাদ করলে প্রতিবন্ধি ও তার পরিবারের লোকজনদের প্রাণ নাশসহ খেতের ফসল, গবাদী পশুপাখি বিষ প্রয়োগে মেরে মেলার হুমকীদেয় বলে অভিযোগ করেন শারীরিক প্রতিবন্ধি রাঙ্গা মিয়া। যার ফলে ২ রা জুন তিনি বাদী হযে জীবন মাল রক্ষার্থে আদালতে ওই মামলা করেছেন।