বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুস্থ’ ও অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক সহয়তা প্রদান করা হয়েছে । বৃহস্পতিবার ( ৪জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার তহুরা আখতার, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপন্থিত ছিলেন।

উল্লেখ্য বগুড়া জেলা পরিষদ হতে ১০০ পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৫ লাখ মানবিক সহয়তা প্রদান করা হয়।