হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। লন্ডনে নিয়ে যাওয়ার প্রস্তুতি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় আসছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপির ফেসবুক পেইজের এক পোস্টে জানানো হয়, বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতালে নেয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশে পৌঁছানোর পর জোবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে নিয়ে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাত্রা করবেন। বাংলাদেশ থেকে খালেদা জিয়ার সঙ্গে যাবেন তার ১৪ জন চিকিৎসক।