নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে এক নারীকে ধর্ষনের চেস্টার অভিযোগে বাড়ীর কেয়ার টেকার জামাল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

থানার মামলা সুত্রে জানাযায়, চিলাহাটি পোস্ট অফিস সংলগ্ন ডাঃ দুলাল হোসেনের পরিত্যাক্ত বাসায় জামাল ইসলাম নামে এক যুবক কেয়ারটেকার হিসাবে দ্বায়িত্ব পালন করেন। মঙ্গলবার (২ জুন) ভোর ৫টার দিকে প্রতিবেশী হাসপাতাল পাড়া এলাকার শারমিন আক্তার (৩৫) নামে এক নারী তার ছোট ভাতিজিকে নিয়ে ডাঃ দুলাল হেসেনের বাড়ী গেটের সামনে যায়। এসময় কেয়ার টেকার জামাল গাছের পাকা আম দেয়ার কথা বলে শারমিন ও শিশু বাচ্চটিকে বাড়ীর ভিতরে ডেকে নিয়ে যায়।

সেই সুযোগকে কাজে লাগিয়ে কেয়ার টেকার জামাল বাড়ীর গেট বন্ধ করে শারমিনকে জোর পূর্বক ধর্ষনের চেস্টা চালায় বলে অভিযোগ করেন তিনি। এসময় শারমিন চিৎকার করে জামালকে ধাক্কা দিয়ে নিজ বাড়ীতে চলে আসে। কিছুক্ষণ পর জামাল শারমিনের বাড়ীতে গিয়ে ক্ষমা চাইতে থাকে। এসময় শারমিনের বাড়ীর লোকজন জামালকে আটক করে পুলিশে খবর দেয়।

চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জামালকে গ্রেফতার করে ডোমার থানায় নিয়ে যায়। শারমিন আক্তার বাদী হয়ে ডোমার থানায় জামালের বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে-০৯(৪) খ ধারায় মামলা দায়ের করে। ডোমার থানার ওসি (তদন্ত) আজগার আলী মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার পরিপ্রেক্ষিতে জামালকে গ্রেফতার দেখিয়ে জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়। অপরদিকে অভিযুক্ত জামালের স্ত্রী মনিরা বেগম মামলার সঠিক তদন্তের দাবী জানান।