বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ-র সহযোগিতায় অপরাজিতা মাগুরা জেলা টিমের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ৫ জুন বেলা ১০ ঘটিকায় মাগুরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন অপরাজিতা সংগঠনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান, পল্লী প্রকৃতির নির্বাহী সম্পাদক কল্যাণী বিশ্বাস প্রমূখ। সঞ্চালনায় ছিলেন বিশ্বনাথ চাক্রবর্তী।