বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ঝিনাইদহ জেলা যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় ঝিনাইদহ জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।

জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনকের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তাগণ বলেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের আদর্শ বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। মিছিলে ঝিনাইদহ জেলা যুবদলের জেলা সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।