দিনাজপুরের বিরামপুর ঘাসুরিয়া সীমান্তে দিয়ে ভারতীয় ৫ নাগরিককে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। আজ শনিবার ভোর সাড়ে ৩টার সময় ঘাসুড়িয়া সীমান্তে এ ঘটনা ঘটে। এসময় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তাদের উপস্থিতি টের পেয়ে রুখে দেয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল লতিফুল বারী।
তিনি জানান, ভারত থেকে অবৈধ পথে কোন প্রকার মানুষ যেন হিলি সহ পার্শবর্তী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষে বিজিবি টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও অরক্ষিত সীমান্তে গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিজিবির নজড়দারি বৃদ্ধি করছে। এখন পর্যন্ত সীমন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।