জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার ০৬ জুন বিকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রকিবুল ইসলাম এমপি, মাননীয় হুইপ।

বাংলাদেশ জাতীয় সংসদ এবং বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)

বিশেষ অতিথির বক্তব্যে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের অগ্নিস্বর।

তাঁর সাহিত্যকর্ম ও জীবনদর্শন আজও সমাজকে ন্যায়, সাম্য ও মানবতার পথে অনুপ্রাণিত করে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

জাতীয় কবির জন্মবার্ষিকীতে স্মৃতিচারণ করে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ দুলাল হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব হুরে জান্নাত, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খুলনা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল হক, পিপিএম, রেঞ্জ ডিআইজি, খুলনা, জনাব মোঃ আবদুল্লাহ হারুন, খুলনা বিভাগীয় কমিশনার এবং জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, খুলনা -সহ লেখক, সাহিত্যিক, গুণীজন এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব।