মাগুরায় পুলিশ সুপার কাপ প্রীতি ফুটবল টুর্নামেন্টের খেলায় রাউতড়া স্কুল মাঠে হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৩-১ গোলে মাগুরা জেলা পুলিশ একাদশকে পরাজিত করেছে। শনিবার বিকেলে অনুষ্ঠিত এ খেলার প্রথমার্ধে হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ ২টি গোল করে এগিয়ে যায়। অন্যদিকে মাগুরা জেলা পুলিশ একাদশ ১টি গোল শোধ করলে ২-১ গোলের ব্যবধানে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর দ্বিতীয়ার্ধের শুরুতেই হাজরাপুর ইউনিয়ন আরও একটি গোল করে ব্যবধান ৩-১ এ উন্নীত করে। এরপর উভয় দল বেশ কয়েকটি আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। ফলে নির্ধারিত সময় শেষে ৩-১ গোলের ব্যবধানে মাগুরা জেলা পুলিশ একাদশকে পরাজিত করে হাজরাপুর ইউনিয়ন ফুটবল একাদশ।
পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্ল্যা আজাদ। খেলার মধ্যদিয়ে বিগত ২০ বছরের বিবাদমান দুই গ্রুপের দন্দের নিরসন এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ উদ্যোগ গ্রহন করেন।