কুড়িগ্রামের উলিপুরে সাজেদা বেগম (৪৫) নামের আলোচিত গৃহবধূকে তেতুল গাছের মগডাল থেকে এক মাসের মাথায় পুনরায় উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে, সোমবার (৮ জুন) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার এলাকায়। উদ্ধার হওয়া সাজেদা বেগম ওই এলাকার আবু সাঈদের স্ত্রী। সাজেদা বেগম তিন সন্তানের জননী।
জানা যায়, বিগত ৬ মে নিখোঁজের ১২ ঘন্টা পর একই তেতুল গাছের মগডাল থেকে সাজেদা বেগমকে জীবিত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী দল।
স্বজন সুত্রে জানা যায়, সোমবার (৮ জুন) ভোররাত থেকেই সাজেদা বেগম নামের ওই গৃহবধূ এর আগের মতই নিখোঁজ হয়। নিখোঁজের পর তার স্বজনেরা অনেক খোঁজাখুজি শুরু করেন। পরে ওই গৃহবধূর বাড়ির পাশে পুকুর ধারে তেতুল গাছের মগডালে বসে থাকা দেখতে পায় এলাকাবাসী। এসময় এলাকাবাসীর সহায়তায় গৃহবধূ সাজেদা বেগমকে গাছ থেকে নামিয়ে আনার চেষ্টা করলে ওই গৃহবধূ নিজেই মগডাল থেকে নিচের ডালে নেমে এসে পুকুরে লাফ দেয় । এ ঘটনায় এলাকায় একমাস আগের মতই পুনরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
গৃহবধূর ছেলে জেলানি মিয়া জানান, আজ ভোর রাতে তার মা নিখোঁজ হন। পরিবারের সবাই অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে পকুর পাড়ে থাকা তেতুল গাছের মগডালে আমার মাকে বসে থাকতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী মাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করলে ওই গৃহবধূ নিজেই নিচে নেমে এসে পুকুরে লাফ দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে সজনরা । এরকম ঘটনা ইতোপূর্বে আরও চারবার ঘটেছিল বলে জানান তিনি।
এ ঘটনায় দুর্গাপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য রায়হান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেদা বেগম নামের গৃহবধূ আজ ভোর রাত থেকে নিখোঁজ হন। সকালে এলাকাবাসী তেতুল গাছের মগডালে বসে থাকতে দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গাছ থেকে নিচে নামিয়ে আনেন। তিনি আরও বলেন, ইতিপূর্বে এরকম আরও চার বার ঘটনা ঘটেছিল বলে জানান।