“মাদক নয়, খেলাধুলায় মিলবে জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বেতগাড়া তরুণ যুব সমাজের উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৮ই জুন) বিকালে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া চেয়ারম্যান পাড়া মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিখন। উক্ত খেলার উদ্বোধন করেন সমাজ সেবক সুলতান আলী।
সাবেক ছাত্রনেতা সজিব সরকারের উপস্থাপনায় অতিথি হিসাবে বোড়াগাড়ী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহামুদ পারভেজ বসুনিয়া সবুজ, জোড়াবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ ইসলাম সহ দলীয় নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত খেলায় ব্রাজিল বনাম আর্জেটিনা সমর্থক দল অংশ গ্রহন করেন। খেলা দেখতে আসা ফুটবল প্রেমীদের উপচেপড়া ভীড় ছিলো চোখে পড়ার মতো, তবে নারী ভক্তদের উপস্থিতি কমছিলো না।
টানটান উত্তেজনা এবং উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দুই দলের বাঘ সিংহের লড়াইয়ে ২/১ গোলে ব্রাজিল সমর্থক দলকে হারিয়ে আর্জেটিনা সমর্থক দল চ্যাম্পিয়ন শিরোপা লাভ করেন।
খেলা শেষে সেরা খেলোয়ার সহ বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।