খুলনা নগরীর ৩১নং ওয়ার্ড লবনচরা মোক্তার হোসেন সড়ক এলাকার বেশ কয়েকটি বাইপাস সড়কে একটু বৃষ্টি হলেই হয়ে যায় হাঁটু পানি।

উক্ত এলাকার বাসিন্দারা কে সিসি প্রসাশক কে বলেন: কয়েক দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমাদের কাঁচা পাকা ঘরের ভিতরে হাঁটু পানি অনেক দূর অবস্থায় আমাদের ছেলে মেয়ে নিয়ে বসবাস করতে হয়।

এলাকার বাসিন্দারা আরো বলেন: পানি নিষ্কাশনের জন্য এলাকায় অনেক ড্রেনের ব্যবস্থা রয়েছে কিন্তু খাল কিংবা নদীতে পানি নিষ্কাশন হওয়ার কোনই ব্যবস্থা না থাকার কারণে আমরা সাধারণ মানুষ সড়ক দিয়ে চলাচল করতে পারছেনা।

এলাকার সাধারণ মানুষের বসবাসের বাড়ি ঘর ও সড়ক দিয়ে চলাচল করতে পারে সেই কারণে আজ বৃহস্পতিবার ১১ জুন সকল ১১ টায় খুলনা সিটি কর্পোরেশন প্রসাশক জনাব নজরুল ইসলাম মঞ্জু বেশ কয়েকটি সড়ক ও সাধারণ মানুষের বাড়ি ঘর পরিদর্শন করেন।

সড়ক পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আসলাম. ৩১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদ-প্রার্থী আলহাজ্ব আব্দুল খালেক ব্যপারি ওয়ার্ড বিএনপির নেতা মোঃ হুমায়ুন কবির চৌধুরী. মোঃ নাজমুল হাসান নাসিম. মাষ্টার মোঃ হাফিজুর রহমান হাফিজ. মোঃ রাজুসহ পরিদর্শক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।