ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার চটকাবাড়ীয়া গ্রামে পানের বরজে কাজ করার সময় বুধবার বিকালে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়, বজ্রপাত পড়তে থাকে। পানের বরজের উপর বজ্রপাত পড়লে আজিজুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়।

তাকে গ্রামবাসী উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংগাহীন অবস্থায় ভর্তি করে। রাতে কৃষক আজিজুল মারা যায়। মৃত্যুতে চটকাবাড়ী গ্রামে শোকের ছায়া নেমে আসে।