রাজশাহীর তানোরে উন্নয়ন সংস্থা ( FH) এফ এইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের অংশগ্রহনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফুড ফর দি হাংরী ইন্টারন্যাশনাল (এফ এইচ এসোসিয়েশন)এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে নিবন্ধিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মো: মাসুদ রানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, উপজেলা সমাজসেবা অফিসার শাহিদুল ইসলাম,এফ এইচ এসোসিয়েশনের ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর আবু তালেব প্রমুখ। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীর তাদের রঙ্গিন তুলির আচঁড়ে বাংলার সবুজ প্রকৃতি নদ -নদী, গ্রাম বাংলার মেঠোপথসহ নানাবিধ বিষয় অঙ্কন করেন।

। অংশগ্রহণকারী প্রত্যেক শিশুকেই দেওয়া হয় আকর্ষণীয় উপহার। এছাড়া প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল বিশেষ পুরস্কার।বিজয়ীরা হাতে পুরস্কার পেয়ে অনেক খুশি হন,শিশুদের হাস্যোজ্জ্বল মুখে ফুটে ওঠে আনন্দের ছাপ।

এফ এইচ এসোসিয়েশনের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মাসুদ রানা বলেন,শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সৃজনশীল বিকাশে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিশু ও তরুণদের অংশগ্রহণমূলক নেতৃত্ব,গ্রাম উন্নয়ন ও সুশাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং শিশুদের চোখে তারা যে স্বপ্ন দেখেছে, তা বাস্তবে রূপান্তরিত করার পথে সবাইকে অনুপ্রাণিত করবে।

ইউএনও বলেন, এধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশু শিক্ষার্থীরা তাদের মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে পারবে। শুধু পড়ালেখার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের বন্দি না করে চিত্রাঙ্কন সহ নানা বিষয়ে মনোনিবেশ করা উচিত। কারন আজকের শিশু শিক্ষার্থীরা আগামীর ভবিষ্যৎ। যারা এপ্রতিযোগিতায় আয়োজন ও অংশ গ্রহণ করেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ দেন তিনি। এসময় এফ এইচ এর সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিশু শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।