সিরাজগঞ্জের আদালতে স্¦শরীরে হাজির হয়ে দুইটি মানহানির মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের এমপি জামায়াত নেতা মুফতি আমির হামজা। রোববার (১৪ জুন) দুপুরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সুমন কর্মকার পৃথক আদেশে তাকে জামিন দেন।
আমির হামজার আগমনকে ঘিরে আদালতে প্রাঙ্গনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। এসময় আদালতে প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন এবং জনসাধারননের চলাচল শিথিল করা হয়। আমির হামজা দুপুর আড়াইটার দিকে আদালত এলাকায় প্রবেশ করেন। জামিন শেষে ৩টার দিকে তিনি আদালত প্রাঙ্গন ত্যাগ করেন।
আসামী পক্ষের আইনজীবি এ্যাড: আবু তালেব বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটুক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আমির হামজা এমপি হাইকোর্টের জামিনে ছিলেন। রোববার স্থায়ী জামিনের জন্য চৌহালী আমলী আদালতে আদালতে হাজির হন তিনি। বিচারক শুনানী শেষে তাকে স্থায়ী জামিন দিয়েছেন।
তিনি আরো বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামেকুটক্তি করার মামলায় প্রায় একই সময়ে মুফতি আমির হামজা সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে এ মামলায়ও তাকে স্থায়ী জামিন দিয়েছেন বিচারক।
সিরাজগঞ্জ কোর্ট পুলিশের ওসি রওশন ইয়াজদানী বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটুক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় আমির হামজা এমপিকে ১০ হাজার টাকা বন্ডে স্থায়ী জামিন দিয়েছেন বিচারক। এ মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল।
এছাড়াও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে কুটক্তি করায় দায়ের হওয়া মামলায় মুফতি আমির হামজাকে ১০ হাজার টাকা বন্ডে স্থায়ী জামিন দিয়েছেন বিচারক। এই মামলায় তাঁর বিরুদ্ধে সমন জারি ছিল।
প্রসঙ্গত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে সিরাজগঞ্জ আইনজীবি সমিতির সাধারন সম্পাদক হুমায়ন কবির কর্নেল বাদী হয়ে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন।
একই দিন আদালত সমন জারি করে ২১ এপ্রিল তাকে হাজির হওয়ার নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর গত ১৭ মে আসামীর বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।
এরআগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে কুটক্তি করায় জেলা বিএনপির যুগ্ন সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে ২০২৬ সালের ১ জানুয়ারী মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মানহানির মামলা করেন। ওই মামলায় আদালত আসামীর বিরুদ্ধে সমন জারি করেছিল।
এছাড়াও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে ৩০ মার্চ সিরাজগঞ্জ সদর আমলি আদালতে বিএনপি নেতা অ্যাডভোকেট নাজমুল ইসলাম বাদী হয়ে আমির হামজা এমপির বিরুদ্ধে ১০০ কোটি টাকা মানহানির মামলা করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।