ঝিনাইদহের সাধুহাটি বাজারে রাহেলা জেনারেল হাসপাতাল নামের একটি প্রাইভেট ক্লিনিক সিলগালা করেছে র্যাব-৬।
এ সময় হাসপাতালে কর্মরত এক ভুয়া চিকিৎসককে ৩ মাসের কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাত নয়টার দিকে এই অভিযান পরিচালনা করে র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম। বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইয়ামীম মুবিন সরকার।
র্যাব-৬ জানায়, অভিযানকালে র্যাবের বিশেষ টিম বেসরকারি ওই হাসপাতালের রেজিস্ট্রেশন নবায়ন না থাকা ও কোনো বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার সত্যতা পায়।
এ ছাড়া অভিযানকালে ক্লিনিকের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়। এ ঘটনায় ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেয়া হয়েছে।