মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা- ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ জুন দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহ শিবলী সাদিক, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ আব্দুল হাকিম বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুস সত্তার। অনুষ্ঠানে বক্তব্য্য রাখেন জাগলাম মাধ্যমিক বিদ্যালযের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, সদস্য মাগুরা প্রেসক্লাবের সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কমিটির সদস্য সাংবাদিকশরীফ স্বাধীনসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতি বিরোধী মনোভাব তৈরিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় জেলার ১০ টি বিদ্যালয়ের ৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের।