নীলফামারীর সৈয়দপুর শহরের গোলাহাট মাংসহাটি এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে নওশাদের মালিকানাধীন তুলার দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন সুত্রপাতের মুহূর্তেই ছড়িয়ে পড়ে। একারনে আতংক ছড়িয়ে পড়ে সর্বত্র।

স্থানীয়রা জানায়, মিলে মজুদ থাকা তুলাসহ দাহ্য সামগ্রীতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া দেখে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিসের সদস্যদের ও স্হানিয়দের নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে তুলার মিল, গোডাউন, একটি চায়ের দোকান, তুলা প্রক্রিয়াজাতকরণ ইউনিট এবং একটি ওয়েল্ডিং ওয়ার্কশপ দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. খুরশীদ আলম বলেন, ঘটনাস্থলে সৈয়দপুর ফায়ার সার্ভিস ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত জানাবেন বলে জানান তারা।