প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্যাবল চুরির সাথে কারা জড়িত তার তদন্ত চলছে। কিন্তু এ চুরির বিষয়ে ‘ঢাকা দক্ষিণ এর ক্যাবল বিভাগের ফজলে রাব্বী দায় এড়াতে পারে না’ শীর্ষক গত ১৪ জুন দৈনিক সকালের সময় পত্রিকায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন আহম্মদ ফজলে রাব্বী।

গত ১৭ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তাঁর নামে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, আমি বিটিসিএলের একজন উপ সহকারী প্রকৌশলী। আমি ডিজিএম ফোনস ১ নীলক্ষেত, ঢাকা বিভাগের ক্যাবল ইউনিটে কর্মরত। অথচ বাংলাদেশ সচিবালয় ডিজিএম ফোনস-১, রমনা ঢাকার আওতাধীন রয়েছে। অর্থাৎ সচিবালয়ের ক্যাবল নিয়ে আমার কোনো দায় দায়িত্ব নেই।

তাছাড়া ডিএমপির সিটিটিসি বিভাগ উক্ত চোরকে ধরতে সক্ষম হয়েছে এবং চোরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তারপরও আমার বিরুদ্ধে যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমাকে উক্ত চুরির দায় নিয়ে জড়ানোর চেষ্টা করা সম্পূর্ণ ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। আবার বিটিসিএলের বিভিন্ন স্থানে ক্যাবল চুরির ঘটনায় জামাল হোসেন ও করিম জংশন ক্যাবল চুরির সাথে জড়িত বলে তাদের মদদ দাতা হিসেবে আমাকে জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মোঃ জামাল ও করিম কখনোই আমার সাথে একত্রে চাকরি করে নাই এবং অদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে এহেন মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের পেছনে প্রতিপক্ষ ও তার ভক্ত ২/৩ জন আওয়ামীপন্থী কর্মচারী রয়েছেন।

আমি টেলিযোগাযোগ অধিদপ্তরের কর্মকর্তা। বিটিসিএলে প্রেষণে কর্মরত ছিলাম। আমার কোনো চুহি বা অপকর্মের জন্য টেলিযোগাযোগ অধিদপ্তরে পদায়ন করেন নাই। এমডি মহোদয়ের সাথে কর্মচার দাওয়া নিয়ে বাক-বিতণ্ডা হওয়ায় বদলি করা হয়েছে। আমাকে কর্মচারীদের সাধারণ সভার মাধ্যমে মা দায়িত্ব দেওয়া হয়।

তারপর প্রতিপক্ষ একের পর এক নিয়মিত বিভিন্ন পত্রিকায় কিছু অসাধু সাংবাদিককে টাকা দিয়ে আম মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে। তবে এ পর্যন্ত যতগুলো পত্রিকায় আমার নামে মিথ্যা, ষড়ন বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে, এসব বিষয়ে কোনো সাংবাদিকই আমার সাথে যোগাযোগ না ক মতামত না জেনে প্রতিপক্ষ সাবেক নেতার সম্পূর্ণ সাজানো লেখা রিপোেরট পত্রিকায় প্রকাশ করা হয়ো

আমি পত্রিকা কর্তৃপক্ষকে এহেন মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।