নীলফামারীর সৈয়দপুরে ব্রাজিল দলের সমর্থনে বের করা হয় বিশাল র‍্যালি । এতে দলের সমর্থক সর্বস্তরের মানুষ অংশ নেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা হাতে দলের পতাকা, গায়ে জার্সি ও কেউ কেউ বাঁশি বাজিয়ে র‍্যালিতে অংশ নেন।

শুক্রবার (১৯ জুন) বিকেলে র‍্যালিটি সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় ব্রাজিল দলের সমর্থকরাও হাত নেড়ে অভিনন্দন জানান।

র‍্যালিতে অংশগ্রহণকারী সিসি নিউজ টোয়েন্টি ফর. কমের প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিন জানান, ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে নীলফামারীর সৈয়দপুর শহরে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে একটি র‍্যালি বের করা হয়। এতে অনেক মানুষ অংশ নেন। আর এ কারণে শহরে পতাকা ও জার্সি বিক্রির বেড়ে গেছে বলে জানান তিনি।