‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন এমপি বলেন, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি আরও কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষে আরও উৎসাহিত করতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কুরবান আলী, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরুন্নবী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম, শাহারুল ইসলাম, নাজমুল হোসেন, শাহাদত হোসেন, সোহেল রানা, সুজন কুমারসহ কৃষক-কৃষাণী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর প্রধান অতিথি আলহাজ্ব মোশারফ হোসেন এমপি কৃষকদের মাঝে সার, বীজ, বিভিন্ন ফলদ গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি উপকারভোগী কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন।