সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হেলাল (৩৬) নামে উত্তরা ইপিজেডের মেইগো বাংলাদেশ লিমিটের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল (৬ ডিসেম্বর) প্রায় সাতটায় নীলফামারী-সৈয়দপুর সড়কের কাচাঁরী বাজার এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মারা যান তিনি।
নিহত হেলাল সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজী চড়াইখোলা গ্রামের আজিজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শহরের মাস্টারপাড়াস্থ শ্বশুরবাড়ি থেকে মোটর সাইকেল যোগে উত্তরা ইপিজেডের দিকে যাচ্ছিলেন হেলাল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-৪৪৩২) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে গুরুত্বর আহত হন হেলাল।
পরে স্থানীয়দের সহায়তায় উত্তরা ইপিজেডের ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।