মাগুরায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নৈরাজ্য প্রতিরোধে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। সোমবার ২৩ জুন দুপুরে যুবদলের ব্যানারে জেলা শহরে এ মিছিল করে নেতাকর্মীরা।

মিছিলে জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল ও সহ সভাপতি আমিরুল ইসলামের নেতৃত্বে জেলা যুবদলের পৃথক দুটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে মাগুরা শহর প্রদক্ষিন করে। মিছিলে যুবদলের ফিরোজ আহম্মদ, কিতাব উদা দন রানা, আলী হোসেন, মিজানুর রহমান, মারুফ হেনেনসহবিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেয়।

মাগুরার শ্রীপুর, মহম্মদ পুর ও শালিখা উপজেলায় অনুরূপ মিছিল বের হয়। জেলা ছাত্রদল ও বিক্ষোভ মিছিল করে। এদিকে পুলিশ নৈরাজ্য প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি গ্রহন করে। সতর্কতা মূলক প্রস্তিতির মধ্যে ৪০০ পুলিশ,২ প্লাটুন র্যাব, ৭টি চেক পোস্ট, পিকেটি ৭টি,মোবাইল টিম ১০টি,হোন্ডা মোবাইল টিম ৪টি,সাদা পোশাকে ২টি টিম নিয়জবত করে। মাগুরায় কোথাও কোন ঘটনার খবর পাওয়া যায়নি।