পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র কুমিল্লা অঞ্চলের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটদের প্রশিক্ষণ ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ) কুমিল্লায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নিজস্ব ভবনের হল রুমে এ ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আইন উপদেষ্টা এডভোকেট দাউদ আহম্মেদ ছবির ভূঁইয়ার সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও উর্ধ্বতন প্রকল্প পরিচালক জাহাঙ্গীর হোসেন আয়নাল, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেন, আল বারাকাহ্ ইসলামী একক বীমা প্রকল্প নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান, পপুলার ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের মহাব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ আহসানুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।