কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে ও জনগণের নিরাপত্তা নিশ্চিতে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। এরপর বিকেলে একই স্থান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপির নেতা শাহ-আল হেলাল, আব্দুল হাকিম, ইয়াছিন আলী, সুলতান মাহমুদ, গোলাম মোস্তফা।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহ্বায়ক মেহেদি হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম পলিন ও সাধারণ সম্পাদক নুরনবী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় উপজেলা ও পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।