বরগুনার পাথরঘাটায় বিদ্যুতের শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে কামাল, হৃদয়, মনির ও নুর জামালের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোররাত ৪টার দিকে পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, ভোর রাতে হঠাৎ দোকানে আগুন লাগে। এসময় আশপাশের মানুষ সবাই ঘুমিয়ে ছিলো। বাস্টান্ড এলাকার হৃদয়ের চায়ের দোকান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনো সূত্রপাত হয়েছে বলে জানান স্থানীয়রা। এ সময় একটি ভাতের হোটেরে মধ্যে ঘুমিয়ে ছিলো এক পরিবার। তারা আগুনের গরম পেয়ে উঠে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। পরে স্থানীয়রা ৯৯৯ কল করলে ফায়ার সার্ভিস আসলে ততক্ষনে আগুনে সবগুলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল হোসেন বলেন, বেশ কয়েক বছর ধরে আমি পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাস স্টান্ড এলাকায় ব্যাবসা করে আসছি। আমার এত বছরের কষ্টের ব্যবসা প্রতিষ্ঠান চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। এত বছর ধরে যতো অর্জন করা সম্পদ সব এই দোকানটিতে ছিলো।
তিনি আরও বলেন, এখানে মোট ৪টি দোকান পুড়ে গেছে। এ ৪টি দোকানের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই ব্যাবসায়ীগুলো এখন নিঃস্ব হয়ে পথে বসে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ৯৯৯ থেকে আমাদেরকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে আগুন লাগার খবর পাই। এ সংবাদের উপর ভিত্তি করে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়েছি। প্রাথমিক ভাবে ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে, তবে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এ আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ব্যবসায়ীদের তথ্য মতে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ও জানান তিনি।