বৃহস্পতিবার রংপুরের পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজে বিদায় ও দোয়া অনুষ্ঠান হয়েছে। কলেজের পরীক্ষার্থী/২০২৬এর বিদায় উপলক্ষে ওই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপি’র আহবায়ক, রংপুর জেলা পরিষদের প্রশাসক ও পীরগঞ্জ মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সাইফুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।

অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সাজেদুর রহমান রানা, হারুন-অর রশিদ, আজাদ মিয়া, শাহ আব্দুর রউফ কলেজের সাবেক উপাধাক্ষ শহিদুল ইসলাম পাশা ও একাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

একাদশ শ্রেণীর শিক্ষার্থী রিতুর সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম বলেন,“আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে তোমাদের এগিয়ে যেতে হবে শিক্ষার্থীদের। কলেজ জীবন শুধু পাঠ্যবইয়ের গ-িতে সীমাবদ্ধ নয়।

এটি একজন শিক্ষার্থীর মানবিক, নৈতিক ও সামাজিক বিকাশের অন্যতম ভিত্তি। আজকের বিদায় কোনো বিচ্ছেদ নয়, বরং নতুন সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এক শুভ সূচনা। তিনি শিক্ষার্থীদের মনোযোগ,সততা ও অধ্যবসায়ের মাধ্যমে কাক্সিক্ষত সাফল্য অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে পরীক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।