গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কতৃক ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিবির ২লক্ষ টাকা ও ওয়ান পার্সেন্ট এর ২লক্ষ টাকা নাম মাত্র নিম্নমানের ক্রীড়া সামগ্রী ও নিম্নমানের স্প্রে -৷ মেশিন বিতারন দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে।

জানাগেছে গত ২০২৫-২০২৬ অর্থ বছরে উক্ত এডিবি”র ২লক্ষ টাকা এবং ওয়ান পার্সেন্টের ২লক্ষ টাকা মিলে ৪ লক্ষ টাকা বরাদ্ধ মেলে।

বরাদ্দকৃত ৪লক্ষ টাকায় নামমাত্র ১২টি নিম্নমানের স্প্রে-মেশিন ও কিছু ক্রীড়া সামগ্রী বিতারণের নামে ব্যায় দেখিয়ে সিংহভাগ টাকা আত্মসাৎ করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমান মণ্ডল।

এনিয়ে ইউপি৷ চেয়ারম্যান আলহাজ্ব মোকলেছুর রহমান মণ্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাক পাওয়া যায়নি। উপজেলা ইঞ্জিনিয়ার তপন কুমার চক্রবর্তি বলেন,,বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলি”র সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।