গণতন্ত্রের গণরায় বাস্তবায়ন, ন্যায়বিচার, সুশাসন ও জনগনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঝিনাইদহে গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট। শনিবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রাচত্বর গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের এমপি ও জেলা জামায়াতের আমির আলী আযম মোঃ আবু বকর, ঝিনাইদহ-৪ আসনের এমপি মাওলানা আবু তালেব, জেলা সেক্রেটারী আব্দুল আওয়াল, জেলা নায়েবে আমির আব্দুল আলিম, ছগির আহম্মেদ সহ জেলা, থানা, পৌর নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগণ বলেন, গণভোটের মাধ্যমে প্রকাশিত জনগণের মতামত এবং জুলাই সনদের প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়ন করা সময়ের দাবি। জনগণের আকাক্সক্ষার প্রতি সম্মান জানিয়ে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতারা আরও বলেন, দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে সারাদেশে আরও বৃহত্তর ও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত-১
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার নাঙ্গলবাঁধ সড়কের বন্দে খালী এলাকায় শুক্রবার সন্ধ্যায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল আরোহী আসিফ, পিতা- নায়েব আলী, গ্রাম- বন্দে খালী গুরুত্বর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বাইসাইকেল বিতরণ কেন্দ্র করে কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির বরখাস্ত ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার জামায়াত আমির তাজুল ইসলামকে সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়ম করায় ৩ মাসের জন্য দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। শিক্ষক আজিজুর রহমান ভারপ্রাপ্ত আমির হিসাবে দায়িত্ব পালন করবেন। তদন্ত ও সাংগঠনিক শৃংখলার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।