কুড়িগ্রামের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সাথে উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুর ১২টায় উপজেলা পরিষদ হোলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উলিপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টারস ইউনিটির কর্মকর্তা এবং সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত ইউএনও আসন্ন ত্রয়দশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে বলেন, নির্বাচনকে প্রধান্য দিয়ে আমাদের সকলকেই একযোগে কাজ করতে হবে।

উপজেলার সার্বিক উন্নয়নের বিষয়ে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় উলিপুর প্রেসক্লাবের সভাপতি মমতাজুল হাসান করিমী, সাধারণ সম্পাদক লক্ষণ সেনগুপ্ত, সাবেক সভাপতি ও সম্পাদক যথাক্রমে মঞ্জুরুল হান্নান ও মোন্নাফ আলী, উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক আব্দুর রহিম, রিপোর্টার্স ইউনিটির সদস্য সচিব আব্দুল মান্নানসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।