মিশরের বিপক্ষে আর্জেন্টিনার নাটকীয় জয়ের আনন্দে মঙ্গলবার দিবাগত রাতে শৈলকুপায় রসুল উদ্দীন (৫০) নামে এক মেসি ভক্ত মৃত্যুবরণ করেছে। জয়ের আনন্দে জর্দা দিয়ে পান খেয়ে অতিরিক্ত নাচানাচির সময় স্ট্রোক করে তিনি।
পৌরসভার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা, পেশায় তিনি একজন ভ্যান চালক। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।