পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বগুড়া অঞ্চলের বীমা গ্রাহকের ২ কোটি ৫৪ লক্ষ টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই ) বগুড়ায় নর্থওয়ে মোটেল এর হল রুমে এ ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন মহাব্যবস্থাপক্ষ ও প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমান মিলুর সভাপতিত্বে ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র উর্ধ্বতন মহাব্যবস্থাপক তানভীর আল আজাদ নাঈম, রাজশাহী জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র প্যানেল আইনজীবী এডভোকেট রজব আলী, একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আফজাল হোসেন, আল-বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সিদ্দিকুর রহমান, পপুলার ডিপিএস প্রকল্পের মহাব্যবস্থাপক, একুশে টেলিভিশন ও দৈনিক আজকালের খবরের জয়পুরহাট জেলা প্রতিনিধি এস এম শফিকুল ইসলাম প্রমুখ।
ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ২ কোটি ৫৪ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।